puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo
-->

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ৩৩তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

প্রিমিয়ার ইউনিভার্সিটির ৩৩তম সিন্ডিকেট সভা ১৭ নভেম্বর ২০২৬ (মঙ্গলবার) বিকেল ৩টায় চট্টগ্রামের জিইসি মোড়স্থ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সিন্ডিকেটের সভাপতি ও প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির।

সভায় সিন্ডিকেট সদস্য হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার, সিন্ডিকেটের সদস্য-সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল হোছাইন, প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন অনুষদের সহকারী ডিন ও সিন্ডিকেট সদস্য জনাব তানজিনা আলম চৌধুরী এবং স্থাপত্য বিভাগের চেয়ারম্যান ও সিন্ডিকেট সদস্য জনাব হোসেন মুরাদ।

এ ছাড়া সিন্ডিকেট সদস্য হিসেবে অনলাইনে সভায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব জনাব মোহাম্মদ আশরাফুল আমিন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব জনাব আহমেদ শিবলী।

সভায় বিগত সিন্ডিকেট সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের অগ্রগতি, প্রশাসনিক ব্যবস্থাপনা, শিক্ষার মানোন্নয়ন, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং সামগ্রিক প্রাতিষ্ঠানিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনাকালে মাননীয় উপাচার্য উপস্থিত সদস্যদের মূল্যবান মতামত ও পরামর্শের জন্য ধন্যবাদ জানান। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

Related News

এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR) সপ্তাহ উপলক্ষে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে MPH শিক্ষার্থীদের জন্য সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত

Read More

তুরস্কের ইস্তাম্বুল আয়দিন ইউনিভার্সিটি ও ইউরাস কমিউনিটির সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর

Read More

জিয়াউর রহমান ফাউন্ডেশন সায়েন্স ফেয়ারের চট্টগ্রাম বিভাগীয় পর্বে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রকল্প জাতীয় পর্যায়ের জন্য নির্বাচিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগে ‘দ্য কোর্টরুম ইন অ্যাকশন: এ মক ট্রায়াল, ফরেনসিক ইনসাইট অ্যান্ড জুডিশিয়াল এনগেজমেন্ট’ শীর্ষক স্পেশাল একাডেমিক প্রোগ্রাম অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে শিক্ষকদের জন্য ‘সেফগার্ডিং অ্যাওয়ারনেস সেশন’ অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ৩৩তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির পাবলিক হেলথ কালচারাল ক্লাবের পক্ষ থেকে মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরকে সম্মাননা ক্রেস্ট ও স্মারক প্রদান

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ৩৩তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

Tuesday, 17 November, 2026

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ৩৩তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

প্রিমিয়ার ইউনিভার্সিটির ৩৩তম সিন্ডিকেট সভা ১৭ নভেম্বর ২০২৬ (মঙ্গলবার) বিকেল ৩টায় চট্টগ্রামের জিইসি মোড়স্থ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সিন্ডিকেটের সভাপতি ও প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির।

সভায় সিন্ডিকেট সদস্য হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার, সিন্ডিকেটের সদস্য-সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল হোছাইন, প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন অনুষদের সহকারী ডিন ও সিন্ডিকেট সদস্য জনাব তানজিনা আলম চৌধুরী এবং স্থাপত্য বিভাগের চেয়ারম্যান ও সিন্ডিকেট সদস্য জনাব হোসেন মুরাদ।

এ ছাড়া সিন্ডিকেট সদস্য হিসেবে অনলাইনে সভায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব জনাব মোহাম্মদ আশরাফুল আমিন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব জনাব আহমেদ শিবলী।

সভায় বিগত সিন্ডিকেট সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের অগ্রগতি, প্রশাসনিক ব্যবস্থাপনা, শিক্ষার মানোন্নয়ন, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং সামগ্রিক প্রাতিষ্ঠানিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনাকালে মাননীয় উপাচার্য উপস্থিত সদস্যদের মূল্যবান মতামত ও পরামর্শের জন্য ধন্যবাদ জানান। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.