puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘প্রফেশনাল ডেভেলপমেন্ট : প্রিপেয়ারিং মাইন্ডসেট’ শীর্ষক দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে ‘প্রফেশনাল ডেভেলপমেন্ট : প্রিপেয়ারিং মাইন্ডসেট’ শীর্ষক দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ১৫ এপ্রিল ২০২৬, বুধবার সকাল ৯টায় শুরু হয়েছে। ১৫-১৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত চলমান এই প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের সকল প্রভাষক ও সহকারী অধ্যাপক অংশগ্রহণ করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সম্মানিত সদস্য প্রফেসর এস এম কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার এবং রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, আমাদের প্রিমিয়ার ইউনিভার্সিটির স্নাতক পর্যায়ের ৫টি একাডেমিক প্রোগ্রাম বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল থেকে অ্যাক্রেডিটেশন সনদ ও বিএসসি ইন সিএসই প্রোগ্রাম কনফিডেন্স সনদপ্রাপ্ত হয়েছে। এটা বড় অর্জন। কিন্তু এই অর্জন চিরদিনের নয়। এই অর্জন ধরে রাখতে হবে বা নিয়মিত রাখতে হবে। এ কারণে শিক্ষকদের দায়িত্ব রয়েছে। এটার বোঝার জন্য আজকের প্রশিক্ষণটি খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও প্রিমিয়ার ইউনিভার্সিটির উন্নয়ন হবে বলে আমি আশা করি।  
তিনি বলেন, বর্তমান বিশ্বে উচ্চশিক্ষার মানোন্নয়নের জন্য শুধু পাঠদান নয়, বরং শিক্ষকদের মানসিক প্রস্তুতি, দক্ষতা ও পেশাগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন যে, আউটকাম-বেইসড এডুকেশন এবং আধুনিক শিক্ষণ-পদ্ধতি গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ, সৃজনশীল ও কর্মমুখী করে গড়ে তোলা সম্ভব। এ ধরনের প্রশিক্ষণ শিক্ষকদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে সহায়ক হবে এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক একাডেমিক পরিবেশকে আরও গতিশীল ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে তুলবে। তিনি আরও বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটি সবসময় গুণগত শিক্ষার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং এই প্রশিক্ষণ সেই অঙ্গীকারেরই একটি অংশ।
রিসোর্স পারসন প্রফেসর এস এম কবির তাঁর বক্তব্যে বলেন, শিক্ষকদের পেশাগত উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং বর্তমান যুগে শিক্ষার্থীদের চাহিদা ও বৈশ্বিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠদান পদ্ধতি পরিবর্তন অপরিহার্য। তিনি আউটকাম-বেইসড এডুকেশন (ওবিই), বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) এবং কার্যকর শিক্ষণ কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে প্রশিক্ষণকে ফলপ্রসূ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য শিক্ষকদের অবশ্যই চেষ্টা করতে হবে।
বিশেষ অতিথি ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার বলেন, বিশ্ববিদ্যালয়ের গুণগত মান নিশ্চিত করতে শিক্ষকদের দক্ষতা উন্নয়ন অপরিহার্য। তিনি আশা প্রকাশ করেন যে, এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকরা তাদের শিক্ষাদান পদ্ধতিতে নতুনত্ব আনতে সক্ষম হবেন এবং শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর শিক্ষার পরিবেশ তৈরি করবেন। তিনি কো-কারিকুলার এক্টিভিটিস ও এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস-এর গুরুত্ব তুলে ধরেন এবং বিভিন্ন স্কিল অর্জনের জন্য শিক্ষকদের আহবান জানান।
রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির বলেন, এ ধরনের প্রশিক্ষণ শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে খুবই উপকার করে ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি অংশগ্রহণকারী শিক্ষকদের মনোযোগ সহকারে এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা আরও সমৃদ্ধ করার আহ্বান জানান।
আইকিউএসি-প্রিমিয়ার ইউনিভার্সিটির অতিরিক্ত পরিচালক (ইটিএল) গাজী শাহাদাৎ হোসেন-এর সঞ্চালনায় আয়োজিত এই প্রশিক্ষণে বিভিন্ন একাডেমিক ও পেশাগত বিষয় নিয়ে ধারাবাহিক সেশন অনুষ্ঠিত হবে।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগে বৈশাখী ও পিঠা উৎসব-১৪৩৩ উদযাপিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগে বিএসসি ইন সিএসই প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত স্প্রিং-২০২৬ ।

Read More

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সাক্ষাৎ, অ্যাক্রেডিটেশন সনদের কপি হস্তান্তর ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির পাঁচটি স্নাতক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন উপলক্ষে অ্যাক্রেডিটেশন ফেস্ট-এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘প্রফেশনাল ডেভেলপমেন্ট : প্রিপেয়ারিং মাইন্ডসেট’ শীর্ষক দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘প্রফেশনাল ডেভেলপমেন্ট : প্রিপেয়ারিং মাইন্ডসেট’ শীর্ষক দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘প্রফেশনাল ডেভেলপমেন্ট : প্রিপেয়ারিং মাইন্ডসেট’ শীর্ষক দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু ।

Wednesday, 15 April, 2026

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘প্রফেশনাল ডেভেলপমেন্ট : প্রিপেয়ারিং মাইন্ডসেট’ শীর্ষক দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে ‘প্রফেশনাল ডেভেলপমেন্ট : প্রিপেয়ারিং মাইন্ডসেট’ শীর্ষক দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ১৫ এপ্রিল ২০২৬, বুধবার সকাল ৯টায় শুরু হয়েছে। ১৫-১৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত চলমান এই প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের সকল প্রভাষক ও সহকারী অধ্যাপক অংশগ্রহণ করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সম্মানিত সদস্য প্রফেসর এস এম কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার এবং রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, আমাদের প্রিমিয়ার ইউনিভার্সিটির স্নাতক পর্যায়ের ৫টি একাডেমিক প্রোগ্রাম বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল থেকে অ্যাক্রেডিটেশন সনদ ও বিএসসি ইন সিএসই প্রোগ্রাম কনফিডেন্স সনদপ্রাপ্ত হয়েছে। এটা বড় অর্জন। কিন্তু এই অর্জন চিরদিনের নয়। এই অর্জন ধরে রাখতে হবে বা নিয়মিত রাখতে হবে। এ কারণে শিক্ষকদের দায়িত্ব রয়েছে। এটার বোঝার জন্য আজকের প্রশিক্ষণটি খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও প্রিমিয়ার ইউনিভার্সিটির উন্নয়ন হবে বলে আমি আশা করি।  
তিনি বলেন, বর্তমান বিশ্বে উচ্চশিক্ষার মানোন্নয়নের জন্য শুধু পাঠদান নয়, বরং শিক্ষকদের মানসিক প্রস্তুতি, দক্ষতা ও পেশাগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন যে, আউটকাম-বেইসড এডুকেশন এবং আধুনিক শিক্ষণ-পদ্ধতি গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ, সৃজনশীল ও কর্মমুখী করে গড়ে তোলা সম্ভব। এ ধরনের প্রশিক্ষণ শিক্ষকদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে সহায়ক হবে এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক একাডেমিক পরিবেশকে আরও গতিশীল ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে তুলবে। তিনি আরও বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটি সবসময় গুণগত শিক্ষার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং এই প্রশিক্ষণ সেই অঙ্গীকারেরই একটি অংশ।
রিসোর্স পারসন প্রফেসর এস এম কবির তাঁর বক্তব্যে বলেন, শিক্ষকদের পেশাগত উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং বর্তমান যুগে শিক্ষার্থীদের চাহিদা ও বৈশ্বিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠদান পদ্ধতি পরিবর্তন অপরিহার্য। তিনি আউটকাম-বেইসড এডুকেশন (ওবিই), বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) এবং কার্যকর শিক্ষণ কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে প্রশিক্ষণকে ফলপ্রসূ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য শিক্ষকদের অবশ্যই চেষ্টা করতে হবে।
বিশেষ অতিথি ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার বলেন, বিশ্ববিদ্যালয়ের গুণগত মান নিশ্চিত করতে শিক্ষকদের দক্ষতা উন্নয়ন অপরিহার্য। তিনি আশা প্রকাশ করেন যে, এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকরা তাদের শিক্ষাদান পদ্ধতিতে নতুনত্ব আনতে সক্ষম হবেন এবং শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর শিক্ষার পরিবেশ তৈরি করবেন। তিনি কো-কারিকুলার এক্টিভিটিস ও এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস-এর গুরুত্ব তুলে ধরেন এবং বিভিন্ন স্কিল অর্জনের জন্য শিক্ষকদের আহবান জানান।
রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির বলেন, এ ধরনের প্রশিক্ষণ শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে খুবই উপকার করে ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি অংশগ্রহণকারী শিক্ষকদের মনোযোগ সহকারে এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা আরও সমৃদ্ধ করার আহ্বান জানান।
আইকিউএসি-প্রিমিয়ার ইউনিভার্সিটির অতিরিক্ত পরিচালক (ইটিএল) গাজী শাহাদাৎ হোসেন-এর সঞ্চালনায় আয়োজিত এই প্রশিক্ষণে বিভিন্ন একাডেমিক ও পেশাগত বিষয় নিয়ে ধারাবাহিক সেশন অনুষ্ঠিত হবে।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.