রোহিঙ্গা বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জীবিকা, স্বাস্থ্য,অর্থনৈতিক ক্ষমতায়ন এবং প্রত্যাবাসন নিয়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সেমিনার অনুষ্ঠিত

রোহিঙ্গা বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জীবিকা, স্বাস্থ্য ও অর্থনৈতিক ক্ষমতায়নের বিভিন্ন দিক নিয়ে ১৭ নভেম্বর ২০২৬,সোমবার, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের উদ্যোগে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
‘লাইভলিহুডস, হেলথ, অ্যান্ড ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যামং রোহিঙ্গা ডিসপ্লেসড পিপল: ইনসাইটস ফ্রম আন্ডারগ্র্যাজুয়েট ফিল্ডওয়ার্ক’ শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন সবসময় এ ধরনের একাডেমিক ও জ্ঞানভিত্তিক আয়োজনকে উৎসাহিত করে। শিক্ষক, গবেষক ও অভিজ্ঞ ব্যক্তিদের মতামত ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশকে আরও সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ সময় তিনি সেমিনারের প্রধান আলোচক ড. নাসির উদ্দিনের গবেষণা, অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট বিষয়ে গভীর জ্ঞানের প্রশংসা করেন। পাশাপাশি তাঁর মূল্যবান বক্তব্য থেকে শিক্ষার্থীদের জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের আহ্বান জানান।
সেমিনারের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন ল্যাবের (আরএমএল) পরিচালক ড. নাসির উদ্দিন। তিনি শিক্ষার্থীদের উপস্থাপিত চারটি গবেষণার প্রশংসা করে গবেষণার ক্ষেত্রে নিরপেক্ষ ও মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কোনো জনগোষ্ঠী সম্পর্কে পূর্বধারণা বা পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে গবেষণা করা উচিত নয়। গবেষণায় ব্যক্তিগত ধারণার পরিবর্তে নির্ভরযোগ্য তথ্য, পরিসংখ্যান ও যথাযথ বিশ্লেষণের ওপর গুরুত্ব দিতে হবে। গবেষণার মানোন্নয়নে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহারের ইতিবাচক দিক তুলে ধরে তিনি বলেন, এআই-কে নিজস্ব চিন্তাশক্তির বিকল্প হিসেবে নয়, বরং দক্ষতা বৃদ্ধির সহায়ক হিসেবে ব্যবহার করা উচিত।
রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে তিনি মিয়ানমারের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নিরাপত্তা, নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবিকা, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং স্থানীয় জনগোষ্ঠীর ওপর এর প্রভাব বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি ও গবেষণাভিত্তিক নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান (ইন-চার্জ) ড. অর্পিতা দত্ত। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কারিকুলামের অংশ হিসেবে এ ধরনের ফিল্ডওয়ার্কের সুযোগ ও প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, সাধারণত শিক্ষার্থীরা ফিল্ডওয়ার্কে অংশগ্রহণ করে ফিরে এলেও এবারই প্রথম সেমিনারের মাধ্যমে মাঠপর্যায়ে পরিচালিত কার্যক্রম, অর্জিত অভিজ্ঞতা ও শিক্ষণীয় বিষয়গুলো সবার সামনে তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, একজন প্রকৃত গবেষক হতে হলে কোনো সমস্যার বাস্তবসম্মত সমাধানের সুপারিশ করতে সক্ষম হতে হবে। একইভাবে, প্রকৃত শিক্ষার সার্থকতা তখনই আসে, যখন অর্জিত জ্ঞান শুধু ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ না থেকে সমগ্র সমাজ ও কমিউনিটির কল্যাণে কাজে লাগে। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে একাডেমিক যাত্রার শুরু থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত সম্পৃক্ত থাকার বিষয়টি উল্লেখ করে আবেগ প্রকাশ করেন। ফিল্ডওয়ার্কের পরিকল্পনার শুরু থেকেই শিক্ষার্থীদের আন্তরিকতা, আগ্রহ ও যেকোনো স্থানে গিয়ে কাজ করার মানসিকতারও প্রশংসা করেন তিনি। এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য প্রিমিয়ার ইউনিভার্সিটি কর্তৃপক্ষ, সংশপ্তক, সমাজবিজ্ঞান অনুষদের ডিন ফারজানা ইয়াসমিন চৌধুরী, অর্থনীতি বিভাগ এবং সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগের উপস্থিত সকল শিক্ষক-শিক্ষিকার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগের চেয়ারম্যান উম্মে সালমা রোহিঙ্গা সংকটের মানবিক, সামাজিক ও অর্থনৈতিক দিক তুলে ধরেন। তিনি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীকে দীর্ঘদিন শুধু খাদ্য ও মৌলিক সহায়তার ওপর নির্ভরশীল না রেখে তাদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। দীর্ঘমেয়াদে তাদের জীবনযাত্রার মান উন্নয়নে আত্মনির্ভরশীলতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি রোহিঙ্গা জনগোষ্ঠীর দীর্ঘস্থায়ী অবস্থানের ফলে স্থানীয় পরিবেশ, প্রাকৃতিক সম্পদ এবং বাংলাদেশের ওপর সৃষ্ট চাপ বিবেচনায় নিয়ে মানবিক সহায়তার পাশাপাশি দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে সংশপ্তক-এর প্রোগ্রাম ও ফিল্ড অপারেশন বিভাগের এসিস্ট্যান্ট ডিরেক্টর মো. রফিকুল ইসলাম বলেন, প্রধান আলোচক তাঁর দীর্ঘ গবেষণালব্ধ অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ মতামতের আলোকে শিক্ষার্থীদের চারটি গবেষণা উপস্থাপনার বিভিন্ন দিক অত্যন্ত সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। গবেষণার পদ্ধতি, তথ্যের যথার্থতা এবং গবেষণার মানোন্নয়নে তাঁর মূল্যবান পরামর্শ শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি চারটি গ্রুপের শিক্ষার্থীদের স্বল্প সময়ের মধ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও গবেষণা উপস্থাপনার জন্য অভিনন্দন জানান। পাশাপাশি তাঁদের সঙ্গে সম্পৃক্ত শিক্ষক ও তত্ত্বাবধায়কদের ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতাকে গবেষণার মাধ্যমে তুলে ধরা একটি প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের গবেষণা একাডেমিক জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতার মধ্যে সংযোগ তৈরি করতে সহায়তা করে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গবেষণায় অনুপ্রেরণা জোগায়।
সেমিনারে শিক্ষার্থীদের চারটি গ্রুপ তাদের মাঠপর্যায়ের গবেষণার ফলাফল ও অভিজ্ঞতা উপস্থাপন করে। গবেষণা উপস্থাপনায় রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবনযাপনের সামগ্রিক চিত্র তুলে ধরে বলা হয়, এ সংকটের একমাত্র সমাধান হলো বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর মিয়ানমারে পুনর্বাসন। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা হয়।
সেমিনারের প্রশ্নোত্তর পর্বে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অংশগ্রহণকারীরা গবেষণার বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন করেন। তাঁদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান আলোচক ড. নাসির উদ্দিন। এ পর্বে রোহিঙ্গা সংকট, মাঠপর্যায়ের গবেষণা, গবেষণার পদ্ধতি এবং বাস্তব অভিজ্ঞতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের শিক্ষক বিদ্যুৎ কান্তি নাথ, ফারিয়া হোসাইন বর্ষা, সুদীপ দে ও ইফতেখার মিয়া। এ ছাড়া সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগের শিক্ষকবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী কাজী মোহাম্মদ আলদিন ফারদিনের সঞ্চালনায় আয়োজিত এ সেমিনারে অর্থনীতি বিভাগ এবং সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সেমিনারটি আয়োজন করে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ। এতে সহযোগিতা করে প্রিমিয়ার ইউনিভার্সিটি ইকোনমিস্টস ফোরাম (পিইউইএফ)। এ আয়োজনের মাধ্যমে রোহিঙ্গা বাস্তুচ্যুত জনগোষ্ঠীর আর্থসামাজিক বাস্তবতা, জনস্বাস্থ্য, জীবিকা এবং অর্থনৈতিক ক্ষমতায়ন বিষয়ে শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়।
Related News
প্রিমিয়ার ইউনিভার্সিটির পাবলিক হেলথ কালচারাল ক্লাবের পক্ষ থেকে মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরকে সম্মাননা ক্রেস্ট ও স্মারক প্রদান
রোহিঙ্গা বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জীবিকা, স্বাস্থ্য,অর্থনৈতিক ক্ষমতায়ন এবং প্রত্যাবাসন নিয়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সেমিনার অনুষ্ঠিত
Tuesday, 17 November, 2026