নজরুল বর্ষ উপলক্ষে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত ‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে প্রিমিয়ার ইউনিভার্সিটি কেন্দ্রীয় সাংস্কৃতিক কমিটির পরিচালনায় আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জি.ই.সি. ক্যাম্পাসে দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও অনুষদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সকাল ৯টা ৩০ মিনিটে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির।
প্রধান অতিথির বক্তব্যে প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, “যারা দেশের সাহিত্য, সংস্কৃতি ও জাতির পরিচয়কে সমৃদ্ধ করেছেন, তাঁদের স্মরণ করা এবং তাঁদের সৃষ্টিকর্ম নিয়ে চর্চা করা আমাদের দায়িত্ব। নজরুল আমাদের সাহিত্য ও সংস্কৃতির এক উজ্জ্বল প্রতীক। তাঁর কবিতা ও সাহিত্যকর্ম আমাদের মানবিকতা ও সাংস্কৃতিক চেতনায় গভীরভাবে প্রভাব ফেলেছে। তাই নজরুলকে স্মরণ করা এবং তাঁর সৃষ্টিকর্ম নিয়ে চর্চা করা আমাদের শিক্ষাজীবন ও সাংস্কৃতিক চেতনার গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের যেকোনো কার্যক্রম সফল করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আমি নিজেকে আপনাদের থেকে আলাদা করে দেখতে চাই না; প্রিমিয়ার ইউনিভার্সিটির জন্য সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার, রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির এবং প্রক্টর জনাব মোহাম্মদ সোলায়মান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিমিয়ার ইউনিভার্সিটি কেন্দ্রীয় সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক সঞ্জয় বিশ্বাস।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের প্রভাষক ডা. সৈয়দা মুনিরা দিলশাদ।
দিনব্যাপী আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও অনুষদের শিক্ষার্থীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃজনশীলতাকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
‘নজরুল বর্ষ’ উদযাপনের ধারাবাহিকতায় আগামী ৩ অক্টোবর ২০২৬, শনিবার, দুপুর ২টা ৩০ মিনিটে ওয়াসা ক্যাম্পাসস্থ প্রিমিয়ার ইউনিভার্সিটি কেন্দ্রীয় অডিটোরিয়ামে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যসৃষ্টি: প্রাসঙ্গিকতা ও তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিশিষ্ট নজরুল বিশেষজ্ঞ ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। সেমিনারে সভাপতিত্ব করবেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম।
সেমিনার শেষে আজ অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
Related News
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে “জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যসৃষ্টি: প্রাসঙ্গিকতা ও তারুণ্যের ভাবনা” শীর্ষক সেমিনার
নজরুল বর্ষ উপলক্ষে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
Thursday, 1 October, 2026