puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘ভিজিট অব প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং পার্টিসিপ্যান্টস টু আ ফাংশনাল আইকিউএসি’ শীর্ষক ভিজিটিং প্রোগ্রাম অনুষ্ঠিত ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে আইকিউএসি, প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে ‘ভিজিট অব প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং পার্টিসিপ্যান্টস টু আ ফাংশনাল আইকিউএসি’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ ভিজিটিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়, ০৪ এপ্রিল ২০২৬, শনিবার।
উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল-এর অধীনে আয়োজিত প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং-এর অংশগ্রহণকারীরা। অনুষ্ঠানের শুরুতে সকাল ১০টায় তাঁদের স্বাগত জানানো হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির অনলাইনে একটি স্বাগত বক্তব্য প্রেরণ করেন, যেখানে তিনি উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চয়তা ও স্বীকৃতির গুরুত্ব তুলে ধরেন এবং এই বিষয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির ভূমিকা ও গৃহীত উদ্যোগের ওপর আলোকপাত করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির অংশগ্রহণকারীদের উদ্দেশে প্রিমিয়ার ইউনিভার্সিটির বিভিন্ন প্রোগ্রামের বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল থেকে অ্যাক্রেডিটেশন প্রাপ্তিকে গৌরবময় অর্জন বলে অভিহিত করেন। এরপর ‘আইকিউএসি অ্যাট প্রিমিয়ার ইউনিভার্সিটি : অ্যাক্টিভিটিজ, চ্যালেঞ্জেস, স্ট্র্যাটেজিস অ্যান্ড ফিউচার রোডম্যাপ’ শীর্ষক একটি সেশন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম এবং গুণগত মান উন্নয়নমূলক উদ্যোগ, চ্যালেঞ্জ, কৌশল এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বক্তব্য প্রদান করেন আইকিউএসি, প্রিমিয়ার ইউনিভার্সিটির পরিচালক প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল। একইসঙ্গে আউটকাম-বেইসড এডুকেশন (ওবিই) বাস্তবায়ন, শিক্ষক উন্নয়ন, গবেষণা কার্যক্রম এবং স্টেকহোল্ডারদের মতামত সংগ্রহ প্রক্রিয়া নিয়ে বিস্তারিত উপস্থাপন করেন। এসময় কোয়ালিটি অ্যাস্যুরেন্স বিষয়ে আরও মূল্যবান বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক (কিউএ) জনাব তানজিনা আলম চৌধুরী, অতিরিক্ত পরিচালক (ইটিএল) জনাব গাজী শাহাদাৎ হোসেন, প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল-এর পরিচালক প্রফেসর মো. তাজিব উদ্দিন ।
অনুষ্ঠানে আইকিউএসি-র বিভিন্ন সিস্টেম ও ডকুমেন্টেশন প্রক্রিয়ার (যেমন: সেল্ফ-অ্যাসেসমেন্ট, প্রোগ্রাম রিভিউ, কিউএ মনিটরিং) উপর একটি প্রদর্শনীও অনুষ্ঠিত হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
পরবর্তীতে অংশগ্রহণকারীদের সঙ্গে একটি ইন্টারঅ্যাকটিভ আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় সেশন অনুষ্ঠিত হয়। এরপর তারা আইকিউএসি, প্রিমিয়ার ইউনিভার্সিটি অফিস এবং সংশ্লিষ্ট ডকুমেন্ট ও রেকর্ডসমূহ পরিদর্শন করেন এবং বাস্তবভিত্তিক গুণগত মান নিশ্চয়তা কার্যক্রম প্রত্যক্ষ করেন।
অনুষ্ঠানের শেষপর্বে অতিথিদের স্যুভেনিয়র প্রদান করা হয় এবং ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

Related News

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগে ওরিয়েন্টেশন

Read More

UTS College Bangladesh – Premier University Joint Program March 2026 Intake Orientation.

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রথম উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফের মৃত্যুতে উপাচার্যের শোক ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত ১৫ মার্চ ২০২৬।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির পাঁচটি স্নাতক পর্যায়ের প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন উপলক্ষে ‘অ্যাক্রেডিটেশন ফেস্ট’ অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘ভিজিট অব প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং পার্টিসিপ্যান্টস টু আ ফাংশনাল আইকিউএসি’ শীর্ষক ভিজিটিং প্রোগ্রাম অনুষ্ঠিত ।

Saturday, 4 April, 2026

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘ভিজিট অব প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং পার্টিসিপ্যান্টস টু আ ফাংশনাল আইকিউএসি’ শীর্ষক ভিজিটিং প্রোগ্রাম অনুষ্ঠিত ।
প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে আইকিউএসি, প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে ‘ভিজিট অব প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং পার্টিসিপ্যান্টস টু আ ফাংশনাল আইকিউএসি’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ ভিজিটিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়, ০৪ এপ্রিল ২০২৬, শনিবার।
উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল-এর অধীনে আয়োজিত প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং-এর অংশগ্রহণকারীরা। অনুষ্ঠানের শুরুতে সকাল ১০টায় তাঁদের স্বাগত জানানো হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির অনলাইনে একটি স্বাগত বক্তব্য প্রেরণ করেন, যেখানে তিনি উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চয়তা ও স্বীকৃতির গুরুত্ব তুলে ধরেন এবং এই বিষয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির ভূমিকা ও গৃহীত উদ্যোগের ওপর আলোকপাত করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির অংশগ্রহণকারীদের উদ্দেশে প্রিমিয়ার ইউনিভার্সিটির বিভিন্ন প্রোগ্রামের বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল থেকে অ্যাক্রেডিটেশন প্রাপ্তিকে গৌরবময় অর্জন বলে অভিহিত করেন। এরপর ‘আইকিউএসি অ্যাট প্রিমিয়ার ইউনিভার্সিটি : অ্যাক্টিভিটিজ, চ্যালেঞ্জেস, স্ট্র্যাটেজিস অ্যান্ড ফিউচার রোডম্যাপ’ শীর্ষক একটি সেশন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম এবং গুণগত মান উন্নয়নমূলক উদ্যোগ, চ্যালেঞ্জ, কৌশল এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বক্তব্য প্রদান করেন আইকিউএসি, প্রিমিয়ার ইউনিভার্সিটির পরিচালক প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল। একইসঙ্গে আউটকাম-বেইসড এডুকেশন (ওবিই) বাস্তবায়ন, শিক্ষক উন্নয়ন, গবেষণা কার্যক্রম এবং স্টেকহোল্ডারদের মতামত সংগ্রহ প্রক্রিয়া নিয়ে বিস্তারিত উপস্থাপন করেন। এসময় কোয়ালিটি অ্যাস্যুরেন্স বিষয়ে আরও মূল্যবান বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক (কিউএ) জনাব তানজিনা আলম চৌধুরী, অতিরিক্ত পরিচালক (ইটিএল) জনাব গাজী শাহাদাৎ হোসেন, প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল-এর পরিচালক প্রফেসর মো. তাজিব উদ্দিন ।
অনুষ্ঠানে আইকিউএসি-র বিভিন্ন সিস্টেম ও ডকুমেন্টেশন প্রক্রিয়ার (যেমন: সেল্ফ-অ্যাসেসমেন্ট, প্রোগ্রাম রিভিউ, কিউএ মনিটরিং) উপর একটি প্রদর্শনীও অনুষ্ঠিত হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
পরবর্তীতে অংশগ্রহণকারীদের সঙ্গে একটি ইন্টারঅ্যাকটিভ আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় সেশন অনুষ্ঠিত হয়। এরপর তারা আইকিউএসি, প্রিমিয়ার ইউনিভার্সিটি অফিস এবং সংশ্লিষ্ট ডকুমেন্ট ও রেকর্ডসমূহ পরিদর্শন করেন এবং বাস্তবভিত্তিক গুণগত মান নিশ্চয়তা কার্যক্রম প্রত্যক্ষ করেন।
অনুষ্ঠানের শেষপর্বে অতিথিদের স্যুভেনিয়র প্রদান করা হয় এবং ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.