puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo
-->

আন্তঃবেসরকারি বিশ্ববিদ্যালয় ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন প্রিমিয়ার প্রডিজিয়াস এফসি

আন্তঃবেসরকারি বিশ্ববিদ্যালয় ফুটসাল টুর্নামেন্ট ২০২৬-এ চ্যাম্পিয়ন হয়েছে প্রিমিয়ার ইউনিভার্সিটির ফুটসাল দল প্রিমিয়ার প্রডিজিয়াস এফসি। দলীয় সমন্বয়, দৃঢ় সংকল্প, শৃঙ্খলা ও লড়াকু মনোভাবের মাধ্যমে ভালো পারফরম্যান্স দেখিয়ে দলটি চ্যাম্পিয়নশিপ ট্রফি অর্জন করে।

টুর্নামেন্টে প্রিমিয়ার ইউনিভার্সিটির খেলোয়াড়রা ব্যক্তিগত পর্যায়েও সাফল্য অর্জন করেছেন। রায়ান আনোয়ার (ইইই) সেরা ডিফেন্ডার, মাশরুর আলম আলভী (এসএসডি) টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং মো. তৌফিকুল ইসলাম (বিবিএ) সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন।

দলের খেলোয়াড়রা হলেন—তাসরিক (এসএসডি), আলভী (বিবিএ), তাহসিন (ডেল), তৌফিক (বিবিএ), নাহিদ (বিবিএ), আকাশ (ডেল), রায়ান (ইইই) ও আলভী (এসএসডি)।

প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, “প্রিমিয়ার প্রডিজিয়াস এফসির এই অর্জনে আমরা আনন্দিত ও গর্বিত। খেলোয়াড়দের পরিশ্রম, শৃঙ্খলা ও দলীয় প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে। ভবিষ্যতেও তারা আরও ভালো করবে বলে আমরা আশা করি।”

প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির বলেন, “আন্তঃবেসরকারি বিশ্ববিদ্যালয় ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া প্রিমিয়ার ইউনিভার্সিটির জন্য আনন্দের বিষয়। দলের সব খেলোয়াড় ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই।”

প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী বলেন, “খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে। প্রিমিয়ার প্রডিজিয়াস এফসির এই সাফল্য আমাদের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার। দলের সবাইকে অভিনন্দন জানাই।”

প্রিমিয়ার প্রডিজিয়াস এফসির এই সাফল্যে প্রিমিয়ার ইউনিভার্সিটি পরিবার আনন্দিত। দলের খেলোয়াড় ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের এলএলএম ৪২তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলন আইকনেক্ট ২০২৬-এর উদ্বোধন

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের ৪২তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

Read More

আন্তঃবেসরকারি বিশ্ববিদ্যালয় ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন প্রিমিয়ার প্রডিজিয়াস এফসি

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং কোর্সের ফাইনাল জুরি অনুষ্ঠিত

Read More

ফয়জুল কদির স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প সম্পন্ন

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে বিবিএ ৫৩তম ব্যাচের ওরিয়েন্টেশন

Read More

আন্তঃবেসরকারি বিশ্ববিদ্যালয় ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন প্রিমিয়ার প্রডিজিয়াস এফসি

Monday, 21 September, 2026

আন্তঃবেসরকারি বিশ্ববিদ্যালয় ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন প্রিমিয়ার প্রডিজিয়াস এফসি

আন্তঃবেসরকারি বিশ্ববিদ্যালয় ফুটসাল টুর্নামেন্ট ২০২৬-এ চ্যাম্পিয়ন হয়েছে প্রিমিয়ার ইউনিভার্সিটির ফুটসাল দল প্রিমিয়ার প্রডিজিয়াস এফসি। দলীয় সমন্বয়, দৃঢ় সংকল্প, শৃঙ্খলা ও লড়াকু মনোভাবের মাধ্যমে ভালো পারফরম্যান্স দেখিয়ে দলটি চ্যাম্পিয়নশিপ ট্রফি অর্জন করে।

টুর্নামেন্টে প্রিমিয়ার ইউনিভার্সিটির খেলোয়াড়রা ব্যক্তিগত পর্যায়েও সাফল্য অর্জন করেছেন। রায়ান আনোয়ার (ইইই) সেরা ডিফেন্ডার, মাশরুর আলম আলভী (এসএসডি) টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং মো. তৌফিকুল ইসলাম (বিবিএ) সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন।

দলের খেলোয়াড়রা হলেন—তাসরিক (এসএসডি), আলভী (বিবিএ), তাহসিন (ডেল), তৌফিক (বিবিএ), নাহিদ (বিবিএ), আকাশ (ডেল), রায়ান (ইইই) ও আলভী (এসএসডি)।

প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, “প্রিমিয়ার প্রডিজিয়াস এফসির এই অর্জনে আমরা আনন্দিত ও গর্বিত। খেলোয়াড়দের পরিশ্রম, শৃঙ্খলা ও দলীয় প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে। ভবিষ্যতেও তারা আরও ভালো করবে বলে আমরা আশা করি।”

প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির বলেন, “আন্তঃবেসরকারি বিশ্ববিদ্যালয় ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া প্রিমিয়ার ইউনিভার্সিটির জন্য আনন্দের বিষয়। দলের সব খেলোয়াড় ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই।”

প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী বলেন, “খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে। প্রিমিয়ার প্রডিজিয়াস এফসির এই সাফল্য আমাদের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার। দলের সবাইকে অভিনন্দন জানাই।”

প্রিমিয়ার প্রডিজিয়াস এফসির এই সাফল্যে প্রিমিয়ার ইউনিভার্সিটি পরিবার আনন্দিত। দলের খেলোয়াড় ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.