প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের ৪২তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের ফল-২০২৬ সেশনের ৪২তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার অর্থনীতি বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং বিশ্ববিদ্যালয় ও বিভাগীয় একাডেমিক কার্যক্রম, নিয়ম-কানুন ও সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ বিজ্ঞান অনুষদের সহকারী ডিন ফারজানা ইয়াসমিন চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক বিদ্যুৎ কান্তি নাথ, সহকারী অধ্যাপক জনাব বদরুল হাসান আউয়াল এবং প্রভাষক জনাব ইফতেখার মিয়া,লাইব্রেরিয়ান জনাব মো. কাউসার আলম, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মো. ইয়াকুব আলী, কমপ্লেইন্ট কমিটির সদস্য-সচিব ও সহকারী অধ্যাপক জনাব উম্মে সালমা, সহকারী প্রক্টর জনাব রাহুল চৌধুরী। অনুষ্ঠানের সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ফারিয়া হোসেন বর্ষা।
অনুষ্ঠানে প্রিমিয়ার ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী ও ইয়াং ওয়ান কর্পোরেশনের সহকারী কর্মকর্তা জনাব স্বজন বড়ুয়া এবং কেন পার্ক বাংলাদেশের সহকারী ব্যবস্থাপক জনাব আবুল কাশেম উপস্থিত থেকে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবন, দক্ষতা অর্জন ও ক্যারিয়ার গঠনের বিষয়ে দিকনির্দেশনা দেন।
উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির তাঁর বক্তব্যে অর্থনীতি কী এবং বিষয়টি কীভাবে জনজীবনের প্রতিটি ঘটনার সঙ্গে জড়িয়ে আছে, সে বিষয়ে আলোকপাত করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, উপস্থিত নবীন শিক্ষার্থীদের মধ্য থেকেই একদিন দেশবরেণ্য অর্থনীতিবিদ বেরিয়ে আসবেন।
বিশেষ অতিথি ফারজানা ইয়াসমিন চৌধুরী তাঁর বক্তব্যে নবীন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি ক্যারিয়ারমুখী দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি প্রয়োজনীয় দক্ষতা ও যোগ্যতা অর্জনের মাধ্যমে ভবিষ্যৎ কর্মজীবনের জন্য নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।
অনুষ্ঠানের সভাপতি অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. অর্পিতা দত্ত তাঁর বক্তব্যে বিভাগের বিভিন্ন সুযোগ-সুবিধা এবং শিক্ষকদের আন্তরিক সহযোগিতার কথা তুলে ধরেন। তিনি নবীন শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি, মনোযোগ সহকারে পড়াশোনা এবং বিভাগের একাডেমিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জনাব সুদীপ দে একাডেমিক নিয়ম-কানুন ও বিধিবিধান বিষয়ে উপস্থাপনা করেন। এরপর প্রিমিয়ার ইউনিভার্সিটি ইকনমিস্টস ফোরামের (পিইউইএফ) সাধারণ সম্পাদক জনাব নাজমুস সাকিব ফোরামের বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগ সম্পর্কে নবীন শিক্ষার্থীদের অবহিত করেন। ফোরামের সাংস্কৃতিক সম্পাদক হৃদিতা সাহা ও সদস্য জনাব আমিনুর রহমানের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. অর্পিতা দত্ত নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
Related News
প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের এলএলএম ৪২তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের ৪২তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
Wednesday, 23 September, 2026