puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo
-->

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং কোর্সের ফাইনাল জুরি অনুষ্ঠিত

প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের স্প্রিং-২০২৬ সেশনের ৮ম সেমিস্টারের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং কোর্সের ইন্টার্নশিপ প্রোগ্রামের ফাইনাল জুরি অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর ২০২৬, রোববার বিভাগীয় আয়োজনে এ জুরি অনুষ্ঠিত হয়।
ইন্টার্নশিপ প্রোগ্রামের ফাইনাল জুরিতে বহিরাগত জুরি সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ফোর এইচ গ্রুপ (হেড অফিস)-এর ডিপার্টমেন্ট অব টেকনিক্যালের ম্যানেজার জনাব রনোজ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের চেয়ারম্যান জনাব কুহেলী চৌধুরী।
জুরিতে শিক্ষার্থীরা তাঁদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং চলাকালীন অর্জিত বাস্তব অভিজ্ঞতা, কারিগরি দক্ষতা, সৃজনশীলতা এবং প্রশিক্ষণকালীন বিভিন্ন কার্যক্রম ও অভিজ্ঞতা উপস্থাপন করেন। শিক্ষার্থীদের উপস্থাপনা ও অর্জিত দক্ষতা মূল্যায়নের পাশাপাশি শিল্পক্ষেত্রের বাস্তব চাহিদা ও পেশাগত প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বহিরাগত জুরি সদস্য জনাব রনোজ আহমেদ বলেন, শিল্পপ্রতিষ্ঠানে কাজের বাস্তব অভিজ্ঞতা একজন শিক্ষার্থীর পেশাগত জীবনের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু একাডেমিক জ্ঞান অর্জন করলেই হবে না; সেই জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে কীভাবে প্রয়োগ করতে হয়, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা তা শেখার সুযোগ পায়। ফ্যাশন ও গার্মেন্টস শিল্পে দক্ষ জনশক্তির চাহিদা ক্রমেই বাড়ছে। তাই শিক্ষার্থীদের কারিগরি দক্ষতার পাশাপাশি সময়ানুবর্তিতা, দায়িত্বশীলতা, যোগাযোগ দক্ষতা, সৃজনশীলতা এবং পেশাগত আচরণের ওপর গুরুত্ব দিতে হবে। আমি আশা করি, আজকের এই জুরি শিক্ষার্থীদের নিজেদের শক্তি ও উন্নতির ক্ষেত্রগুলো চিহ্নিত করতে সহায়তা করবে এবং ভবিষ্যৎ কর্মজীবনে তারা অর্জিত অভিজ্ঞতা কাজে লাগাবে।
বিভাগের চেয়ারম্যান জনাব কুহেলী চৌধুরী বলেন, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আমাদের শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষাকে বাস্তব শিল্পক্ষেত্রের সঙ্গে সংযুক্ত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। শ্রেণিকক্ষে অর্জিত জ্ঞান যখন বাস্তব কর্মপরিবেশে প্রয়োগের সুযোগ পায়, তখন শিক্ষার্থীদের দক্ষতা ও আত্মবিশ্বাস আরও বিকশিত হয়। ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থীদের শিল্পের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ ও যোগ্য পেশাজীবী হিসেবে গড়ে তুলতে আমরা নিয়মিতভাবে বাস্তবভিত্তিক শিক্ষা ও প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়ে থাকি। আজকের ফাইনাল জুরির মাধ্যমে শিক্ষার্থীরা তাঁদের প্রশিক্ষণকালীন অভিজ্ঞতা উপস্থাপনের পাশাপাশি শিল্পখাতের একজন অভিজ্ঞ পেশাজীবীর কাছ থেকে মূল্যবান পরামর্শ পাওয়ার সুযোগ পেয়েছে। আমি তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ ইউনুস, সহকারী অধ্যাপক জনাব সঞ্জয় কুমার দাশ ও জনাব আফরোজা রহমান, প্রভাষক এস. এম. তাওসিফ, অর্পিতা দেবী, সৈয়দা নাজনীন আহসান ও সৈয়দা আত্কিয়া ফাইজা। আরও উপস্থিত ছিলেন ফোর এইচ গ্রুপের ডিপার্টমেন্ট অব টেকনিক্যালের এক্সিকিউটিভ মো: মহিউদ্দিন কাউছার।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের এলএলএম ৪২তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলন আইকনেক্ট ২০২৬-এর উদ্বোধন

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের ৪২তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

Read More

আন্তঃবেসরকারি বিশ্ববিদ্যালয় ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন প্রিমিয়ার প্রডিজিয়াস এফসি

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং কোর্সের ফাইনাল জুরি অনুষ্ঠিত

Read More

ফয়জুল কদির স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প সম্পন্ন

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে বিবিএ ৫৩তম ব্যাচের ওরিয়েন্টেশন

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং কোর্সের ফাইনাল জুরি অনুষ্ঠিত

Sunday, 20 September, 2026

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং কোর্সের ফাইনাল জুরি অনুষ্ঠিত

প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের স্প্রিং-২০২৬ সেশনের ৮ম সেমিস্টারের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং কোর্সের ইন্টার্নশিপ প্রোগ্রামের ফাইনাল জুরি অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর ২০২৬, রোববার বিভাগীয় আয়োজনে এ জুরি অনুষ্ঠিত হয়।
ইন্টার্নশিপ প্রোগ্রামের ফাইনাল জুরিতে বহিরাগত জুরি সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ফোর এইচ গ্রুপ (হেড অফিস)-এর ডিপার্টমেন্ট অব টেকনিক্যালের ম্যানেজার জনাব রনোজ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের চেয়ারম্যান জনাব কুহেলী চৌধুরী।
জুরিতে শিক্ষার্থীরা তাঁদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং চলাকালীন অর্জিত বাস্তব অভিজ্ঞতা, কারিগরি দক্ষতা, সৃজনশীলতা এবং প্রশিক্ষণকালীন বিভিন্ন কার্যক্রম ও অভিজ্ঞতা উপস্থাপন করেন। শিক্ষার্থীদের উপস্থাপনা ও অর্জিত দক্ষতা মূল্যায়নের পাশাপাশি শিল্পক্ষেত্রের বাস্তব চাহিদা ও পেশাগত প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বহিরাগত জুরি সদস্য জনাব রনোজ আহমেদ বলেন, শিল্পপ্রতিষ্ঠানে কাজের বাস্তব অভিজ্ঞতা একজন শিক্ষার্থীর পেশাগত জীবনের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু একাডেমিক জ্ঞান অর্জন করলেই হবে না; সেই জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে কীভাবে প্রয়োগ করতে হয়, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা তা শেখার সুযোগ পায়। ফ্যাশন ও গার্মেন্টস শিল্পে দক্ষ জনশক্তির চাহিদা ক্রমেই বাড়ছে। তাই শিক্ষার্থীদের কারিগরি দক্ষতার পাশাপাশি সময়ানুবর্তিতা, দায়িত্বশীলতা, যোগাযোগ দক্ষতা, সৃজনশীলতা এবং পেশাগত আচরণের ওপর গুরুত্ব দিতে হবে। আমি আশা করি, আজকের এই জুরি শিক্ষার্থীদের নিজেদের শক্তি ও উন্নতির ক্ষেত্রগুলো চিহ্নিত করতে সহায়তা করবে এবং ভবিষ্যৎ কর্মজীবনে তারা অর্জিত অভিজ্ঞতা কাজে লাগাবে।
বিভাগের চেয়ারম্যান জনাব কুহেলী চৌধুরী বলেন, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আমাদের শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষাকে বাস্তব শিল্পক্ষেত্রের সঙ্গে সংযুক্ত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। শ্রেণিকক্ষে অর্জিত জ্ঞান যখন বাস্তব কর্মপরিবেশে প্রয়োগের সুযোগ পায়, তখন শিক্ষার্থীদের দক্ষতা ও আত্মবিশ্বাস আরও বিকশিত হয়। ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থীদের শিল্পের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ ও যোগ্য পেশাজীবী হিসেবে গড়ে তুলতে আমরা নিয়মিতভাবে বাস্তবভিত্তিক শিক্ষা ও প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়ে থাকি। আজকের ফাইনাল জুরির মাধ্যমে শিক্ষার্থীরা তাঁদের প্রশিক্ষণকালীন অভিজ্ঞতা উপস্থাপনের পাশাপাশি শিল্পখাতের একজন অভিজ্ঞ পেশাজীবীর কাছ থেকে মূল্যবান পরামর্শ পাওয়ার সুযোগ পেয়েছে। আমি তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ ইউনুস, সহকারী অধ্যাপক জনাব সঞ্জয় কুমার দাশ ও জনাব আফরোজা রহমান, প্রভাষক এস. এম. তাওসিফ, অর্পিতা দেবী, সৈয়দা নাজনীন আহসান ও সৈয়দা আত্কিয়া ফাইজা। আরও উপস্থিত ছিলেন ফোর এইচ গ্রুপের ডিপার্টমেন্ট অব টেকনিক্যালের এক্সিকিউটিভ মো: মহিউদ্দিন কাউছার।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.